মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় বিল মান্দা, শিব নদ, চৌবাড়িয়া হাট, দেলুয়াবাড়ি হাটসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
রবিবার (১লা সেপ্টেম্বর) দিনব্যাপী চলা এ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৭টি রিং জাল ও ৩৫,০০০ মিটার কারেন্ট জাল* জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাছ ধরা রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com