আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
গাছ লাগাই পরিবেশ বাঁচায়, করবো কাজ গড়বো দেশ এই শ্লোগানকে সামনে রেখে "মানবতার বন্ধনে একসাথে" সংগঠনের উদ্যোগে গতকাল রোববার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার অর্জুনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গাছ লাগানো ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছ লাগানো ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মানবতার বন্ধনে একসাথে সংগঠনের সভাপতি নুসরাত। এ সময় উপস্থিত ছিলেন অর্জুনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রহমান, মানবতার বন্ধনে একসাথে সংগঠনের সাধারন সম্পাদক ফারজানা, স্বচ্ছতা কর্মকর্তা শ্রাবণী প্রমুখ।
গাছ লাগানো ও চারা বিতরণ শেষে এই সংগঠনের সভাপতি নুসরাত বলেন, আমাদের সংগঠন বিশ্বাস করে, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের চারপাশে দিন দিন গাছপালা কমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই শুধু গাছ রোপণ করলেই হবে না, গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্নও নিতে হবে। আসুন গাছ লাগাই- গাছের যত্ন নেয়, সবুজ ভবিষ্যৎ গড়ে তুলি।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com