শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে মাদ্রাসা থেকে বের হওয়ার পর গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মো.আরিফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র। দীর্ঘ এই সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ আরিফ নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। সে নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর মাদ্রাসা থেকে বের হয় আরিফ। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার।
আরিফের সন্ধানপ্রার্থনা করে তার পরিবার জানিয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা পুলিশ অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
নিখোঁজ আরিফ মিয়ার পিতা মোঃ শহিদ মিয়া বলেন,জানান, ৮ অক্টোবর বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি হলে বাড়িতে আসার কথা থাকলেও বাড়িতে আসেনি। পরবর্তীতে আত্মীয় -স্বজন, সহপাঠী এবং মাদ্রাসায় খুজখবর নিয়ে না পেয়ে বেলাবো থানায় সাধারন ডাইরী করি।বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন,নিখোজ আরিফ মিয়ার পিতা মোঃ শহিদ মিয়া বেলাবো থানায় একটি সাধারন ডাইরি করেছেন।তবে নিখোঁজ আরিফ মিয়ার হাতে কোনো মোবাইল না থাকায় প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে না। তাকে খোঁজে পাওয়ার জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com