প্রেস বিজ্ঞপ্তিঃ
যশোহরে ২৭ বোতল বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
০২ অক্টোবর ২০২৫ খ্রি. সন্ধা ১৮:০০ ঘটিকার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার শংকরপুর বাস টার্মিনাল পাড়া যশোর টু খুলনা গামী মহাসড়কের উত্তর পার্শ্বে মবিল ব্যাটারী বিক্রির দোকান থেকে ২৭ বোতল বিদেশী মদ (২৬.৫ লিটার) সহ উত্তর ভিটি দক্ষিণ দুয়ারী দোতলা পাকা বিল্ডিং এর নীচ তলার ভাড়াটিয়া নাজমুল ইসলাম নয়ন (৩৫)কে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে যশোর জেলার কোতয়ালী থানার নিউ বেজপাড়া গ্রামের নজরুল ইসলাম ও মিসেস পুতুল ইসলামের পুত্র।
আইনগত ব্যবস্থাঃ পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামী নাজমুল ইসলাম নয়ন (৩৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com