মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইকরামুল বারী টিপু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৯, নওগাঁ-৪ (মান্দা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্তার জাহান সাথী, উপজেলা নির্বাহী অফিসার, মান্দা, নওগাঁ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ চর্চা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তিনি তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের বীজ রোপিত হয়েছিল। তিনি শিক্ষার্থীদের বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com