
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
গাইডিং কার্যক্রম সম্প্রসারণ এবং নারী শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে গার্ল গাইডার বেসিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর রবিবার বেলা ১২টায় মধুখালী মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, ঢাকা অঞ্চলের আয়োজনে এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মধুখালী উপজেলা শাখার সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার ৫০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ৫০ জন নারী শিক্ষিকা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ঢাকা অঞ্চলের ট্রেজারার ও ফরিদপুর জেলা কমিশনার রেহানা জাহান, ঢাকা অঞ্চলের প্রশিক্ষক কাজী শামীমা, মধুখালী উপজেলা শাখার স্থানীয় কমিশনার খাদীজা সুলতানা এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী ভক্তসহ অন্যান্যরা।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন বলেন, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো দেশের প্রতিটি বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের গাইডিং কার্যক্রমের মাধ্যমে দক্ষ, আত্মনির্ভরশীল ও নেতৃত্বের গুণাবলিসম্পন্ন হিসেবে গড়ে তোলা। যাতে তারা ছেলেদের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সমানভাবে এগিয়ে যেতে পারে।
তিনি বলেন, নারী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com