মধুখালী উপজেলা সংবাদদাতা:
ফরিদপুরের মধুখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় খাবার হোটেল, মিষ্টির দোকানে নোংরা পরিবেশ ও অন্যান্য কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধুখালী বাজারের হোটেল ও মিষ্টির দোকানগুলোতে নোংরা পরিবেশ থাকার কারণে উপজেলা প্রশাসন শুক্রবার বেলা ১১ টার দিকে মধুখালী বাজারে ভ্রাম্যান আদালত পরিচালনা করেন।
এ সময় মধুখালী বাজারের মহিদ হোসেনের মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরী করায় ২০ হাজার টাকা, দিপিক কুমার এর মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরী করার কারণে ১০ হাজার টাকা, মধুখালী কনফেকশনারী এর মালিক পরান সাহাকে খোলা অবস্থায় নোংরা পরিবেশে মিষ্টি রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম তানজির নাঈম, উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর ফয়েজ মোহাম্মদ ফিরোজ, মধুখালী থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসান, মধুখালী পৌরসভার হিসাবরক্ষক মো. রাজিব হোসেন, কনজারভেঞ্জী মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মচারী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com