মকিবুল মিয়া
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় ফরিদপুর মধুখালীতে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে উদ্বোধন,আলোচনা ও পদক প্রদান বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০ টার সময় মধুখালী উপজেলা হল রুমে এই আয়োজন সম্পন্ন করা হয়।
আলোচনা পূর্বে সড়ক রেলি ও উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু,মধুখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান সুমন সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সেরা মৎস্য চাষী হিসেবে, মেহেদী হাসান মুন্নু, রবিউল মল্লিক ও কামরুল কে ক্রেস্ট প্রদান করা হয়।
১৬ই আগস্ট হতে ৩০ আগস্ট পর্যন্ত,দেশে মৎস্যে স্বনির্ভর করতে দেশব্যাপী মৎস্য পক্ষ উদযাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com