আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নের
হাওর অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিশুদ্ধ পানির কষ্ট লাঘবে এক অনন্য মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন ৬নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলাম। এলাকার জনসাধারণের সুপেয় পানির তীব্র সংকট দূর করতে তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে তিয়শ্রী গ্রামের হাওর এলাকায় -এ গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করে দিয়েছেন।
নতুন এই নলকূপ স্থাপন উপলক্ষে গত ১৩ ইং রোজ মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এক বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এলাকাবাসী জানান, হাওর বেষ্টিত এই অঞ্চলে শুষ্ক ও বর্ষা উভয় মৌসুমেই সুপেয় ও বিশুদ্ধ পানির তীব্র সংকট থাকে। দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় শ্রমীকৃষক, নারী ও শিশুদের। সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো সহায়তার অপেক্ষা না করে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলাম নিজ উদ্যোগে এগিয়ে আসায় হাওরবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটল।
নলকূপ উদ্বোধন শেষে আয়োজিত দোয়া মাহফিলে এলাকার সমৃদ্ধি, শান্তি এবং জনসাধারণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই জনকল্যাণমূলক কাজের বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলাম বলেন, "হাওর অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছে। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। চেয়ারম্যান পদে থাকি বা না থাকি, একজন সাধারণ মানুষ হিসেবেও আমি সবসময় আমার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এই টিউবওয়েল স্থাপনের মাধ্যমে যদি মানুষের সামান্যতম কষ্ট দূর হয়, তবেই আমার এই চেষ্টা সার্থক।"
উক্ত দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক,গণমাধ্যম কর্মীসহ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থীর এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার মানুষ তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন ইউনিয়নবাসী।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com