মণিরামপুর (যশোর) থেকে
যশোরের মণিরামপুরে সরকারি নিবন্ধনধারী ২শ ও অনিবন্ধিত কয়েক শত স্বেচ্ছাসেবী সংগঠন থাকলেও বাস্তবে তাদের দৃশ্যমান কার্যক্রম খুঁজে পাওয়া যায় না। সমাজসেবার নাম করে উপজেলা সমাজসেবা অফিস থেকে নিবন্ধন নিলেও অধিকাংশ সংগঠনেরই কোনো অফিস বা নূন্যতম কর্মকাণ্ড নেই। এফএসডিও, যূবদুত, ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন, ঐক্য বন্ধন সহ কিছু সংগঠন মাঠ পর্যায়ে কাজ করলেও অন্যান্যদের দেখা যায় না। যাদের সাইনবোর্ড ও অফিস খুঁজে পাওয়া যায় না।
বিষয়টি তদন্তকালে দেখা গেছে মণিরামপুর উপজেলায় সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধিত সংগঠনের সংখ্যা দুই শতাধিক। এছাড়া শত শত অনিবন্ধিত সামাজিক সংগঠন রয়েছে পাড়া-মহল্লায়। অনিবন্ধিত সংগঠন বিশেষ দিন উপলক্ষে সমাজসেবা মুলক কাজ করলেও নিবন্ধিত অনেক সংগঠনই আজ ‘ভুঁইফোড়’ সংগঠনে পরিণত হয়েছে। কাগজে-কলমে নাম থাকলেও এসব সংগঠনের কার্যালয় বা সদস্যদের কোনো পরিচয় স্থানীয় মানুষ জানে না।
মণিরামপুর মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী পিতাহারা সামিয়া জামান মিলি ক্যান্সারে আক্রান্ত, শ্যামকূড় ইউনিয়নের মেধাবী ছাত্র রিফাত হোসেনের (১৬) দুইটি কিডনী নষ্ট, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, বিভিন্ন মিডিয়ায় তাদের সংবাদ প্রকাশ হলেও এই বিশাল সংখ্যক সংগঠনের কেউ পাশে দাঁড়াইনি।সংগঠনগুলো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করলেও অসহায়দের পাশে না দাঁড়ানোয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এফএসডিওর প্রতিষ্ঠাতা ও সভাপতি দেব বিশ্বাস জানান, আমারা দীর্ঘদিন ধরে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে খুলনা বিভাগে একমাত্র আমরা ১০ হাজার ব্যাগ রক্ত দান করেছি, বর্তমান কমিটির মেয়াদ শেষ এ জন্য আমাদের কার্যক্রম কম। নতুন কমিটি গঠনের পর আমাদের কার্যক্রম আবার পূর্বের ন্যায় শুরু হবে বলে দাবি করেন।
মণিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, বিগত দিনে মণিরামপুরে অনেক সেচ্ছাসেবী সংগঠন এই অফিস থেকে নিবন্ধন নিয়েছে, আমরা আপাতত কাউকে নিবন্ধন দিচ্ছি না, সরকারি সহায়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হাতে গোনা কয়েকটা সংগঠন সহায়তা পেলেও বাকিরা পায়না।
সমাজসেবা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবেন এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT