০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মণিরামপুরে পৈতৃক জমি ছাড়তে পরিবারের ওপর হামলার অভিযোগ

শামছুর রহমান
  • আপডেট সময়ঃ ০৬:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

মনিরামপুর (যশোর) থেকে

যশোরের মণিরামপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার ঢাকুরিয়া এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। আদালতের রায় নিজেদের পক্ষে থাকা সত্ত্বেও প্রতিপক্ষের দখলচেষ্টায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। লিখিত অভিযোগ দাবি চাকরিয়া এলাকায় প্রায় এক একর পৈতৃক জমি নিয়ে অজয় কুমার মিত্রের পরিবারের সঙ্গে স্থানীয় একটি প্রভাবশালীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে রায় অজয় কুমারদের পক্ষে আসে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সেখানে থাকা মূল্যবান গাছ কেটে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে অজয় কুমার মিত্রের পরিবারের সদস্যদের ওপর তাঁরা হামলা চালায়। হামলায় পরিবারের কয়েকজন সদস্য আহত হয়ে এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
হামলাকারীরা পরিবারটিকে দেশ ছাড়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ দাবি করা হয়েছে।
ভুক্তভোগী এ বিষয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এলাকাবাসী জানায় জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনে, তবে সাম্প্রতিক হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মণিরামপুরে পৈতৃক জমি ছাড়তে পরিবারের ওপর হামলার অভিযোগ

আপডেট সময়ঃ ০৬:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬