বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার তিনি ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ও বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় একাধিক স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি।
গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন ডা. আব্দুল বারী সরদার। ভোটাররা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা–সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
পথসভায় বক্তব্যে ডা. আব্দুল বারী বলেন,
“জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা জরুরি। নির্বাচিত হলে মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, কৃষি খাতের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অবকাঠামো উন্নয়ন তার নির্বাচনী কর্মসূচির গুরুত্বপূর্ণ অঙ্গ।
ভবানীগঞ্জ পৌরসভার ডাক্তা গ্রামে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ আব্দুল বারী সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল বারী এবং মাস্টার মোঃ আঃ আহাদ কবিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভা আমীর মাস্টার মোঃ আশরাফুল ইসলাম আশিক, মাস্টার মোঃ আঃ সালাম, এনসিপি বাগমারার আহ্বায়ক আলী মুর্তজা এবং অধ্যক্ষ ড. মোঃ ওয়ারেছ আলী। পথসভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ ইমরান আলী এবং সঞ্চালনা করেন মোঃ জাহিদুল ইসলাম।
ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com