বাগমারা প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে আগামী ২৪ অক্টোবর শনিবার সকাল ১০:০০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬। নির্বাচন উপলক্ষে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
উক্ত নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে কয়েকটি পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
নির্বাচন উপলক্ষে সভাপতি পদে মামুনুর রশিদ ও শামসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে খোরশেদ আলম, মকলেছুর রহমান (মুকুল), মোজাম্মেল হক ও ইদ্রিস আলী।
সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান, শহিদুল ইসলাম (পলাশ) ও সানাউল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে সজিবর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আফজাল হোসেন।
এ ছাড়া সদস্য পদে নইমুদ্দিন প্রাং, রেজাউল, মামুনুর রশিদ (নানজু), মাসুদ রানা, আকবর হোসেন, আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান ও আমজাদ হোসেন।
বাংলাদেশ দলিল লেখক সমিতি ভবানীগঞ্জ শাখার এ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রভাষ চন্দ্র সরকার।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com