আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী ফরিদপির)
বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ শত্রুতার বিষে পুড়ল কৃষকের ধানক্ষেত ফরিদপুরের বোয়ালমারীতে ৩০ শতক জমির রোপন করা বোরো ধানের ক্ষেত রাসায়নিক পদার্থ দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১০সেপ্টেম্বর) রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের ভোতনের মাঠে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মো কবির শিকদার বাদী হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী কবির শিকদার বলেন। রাতে কীটনাশক ছিঁটিয়ে আমার ৩০ শতক জমির চারা ধান নষ্ট করে দেয়া হয়েছে। আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, আমি সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করেছি। ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ দিয়ে ধানের চারাগাছগুলো ঝলসে দেয়া হয়েছে। বোয়াল মারী থানার এসআই মো নাসির অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com