শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন বেলাবো সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেলাবো বাজারে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৬) বিকেলে বেলাবো সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং বেলাবো বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি তানভীর হাসান রুবেলের সমর্থনে এই গণসংযোগ করা হয়।
গণসংযোগে সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন। তারা বেলাবো বাজারের বিভিন্ন অলিগলি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তানভীর হাসান রুবেলের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে সমর্থকরা এলাকার চলমান উন্নয়নধারা অব্যাহত রাখতে এবং জনসেবা নিশ্চিত করতে তানভীর হাসান রুবেলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com