শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (রসায়ন) মো. আতিকুর রহমান ২০২৬ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন।
শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, দায়িত্বশীলতা, দক্ষতা ও শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। তাঁর এ অর্জনে বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মো. আতিকুর রহমানের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বেলাবোর কারিগরি শিক্ষাঙ্গনের জন্যও একটি গৌরবের বিষয়। তাঁর এই স্বীকৃতি অন্যান্য শিক্ষকদেরও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আরও উৎসাহিত করবে।
এদিকে, একই দিনে বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীর জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইলাতুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বেলাবো, নরসিংদী সঞ্চালনায় ছিলেন বেলাবো উপজেলা মাধ্যমিক অফিসার গোলাম ফারুক।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বেলাবো উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com