শাহিনুর আক্তার বেলাবো(নরসিংদী) প্রতিনিধি:
"করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী নরসিংদীর বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাবো উপজেলা সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগমের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেন নীলু, বেলাবো উপজেলা যুব কর্মকর্তা মোঃ মাসুদুল আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব আলম,বেলাবো প্রেসক্লাবের অর্থ সম্পাদক আলমগীর পাঠান, সদস্য বাদল মিয়া'সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com