নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালখালি গ্রামে মোবাইল কোর্টের অভিযানে এক মাদক সেবককে আটক করা হয়েছে।
আজ (বুধবার) পরিচালিত এ অভিযানে আটককৃত আসামির কাছ থেকে ১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে মোবাইল কোর্ট আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজ সারতাজ জায়েদ।
প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com