বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস-২০২৬ উপলক্ষে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় বেলাবো সাংগঠনিক জেলা শাখার কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি বকুলা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন। এতে সংগঠনের ৩৯ জন সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সদস্যদের নবায়ন কার্যক্রম এবং নতুন সদস্য সংগ্রহ করা হয়। পরে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বক্তব্য প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি নাজমুন্নাহার আমিনা, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, অর্থ সম্পাদক পারভীন আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বাংলাদেশ মহিলা পরিষদের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং নারী আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে শুরু হওয়া সাংগঠনিক মাসের কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেলাবোতে আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com