শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত 'Prevention of Violence & Harmful Practices Against Children & Women in Bangladesh (PVHP)’ প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা কমিউনিটি হাবের কমিউনিটি ফ্যাসিলিটেটর ও পিয়ার লিডারদের ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার ২৪ আগস্ট, ২০২৬ খ্রি. উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে
প্রশিক্ষণ প্রদান করেন উক্ত প্রোগ্রামের শিশু অধিকার কর্মকর্তা (জেলা) মোঃ শাহীন মিয়া। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন কমিউনিটি হাব অর্গানাইজার অমিত দেবনাথ।
কর্মশালায় শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পজেটিভ প্যারেন্টিং, ক্ষতিকর সামাজিক চর্চা বন্ধ, নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com