শাহিনুর আক্তার,
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের জন্য সরকারি বরাদ্দ চেয়ে জাতীয় সংসদে প্রস্তাবনা বক্তব্য দিয়েছেন নরসিংদীর সংসদ সদস্য জনাব ফাহমিদা হক এমপি।
বক্তব্যে তিনি বলেন, বেলাবো একটি কৃষিপ্রধান উপজেলা। এ অঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষার্থী কৃষি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়ভাবে একটি কৃষি কলেজ প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে দক্ষ জনবল তৈরি হবে।
তিনি আরও বলেন, কৃষি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার কৃষক ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জন্যও আধুনিক কৃষি জ্ঞান ও প্রযুক্তির সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় তিনি বেলাবো উপজেলায় কৃষি কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা বিবেচনা করে দ্রুত বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সংসদে এমপির এমন প্রস্তাবনায় বেলাবোর শিক্ষার্থী, কৃষক ও সচেতন মহলের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত এ প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে বেলাবোতে একটি আধুনিক কৃষি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com