ডিপিডি ডেক্সঃ
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় আনসারুল্লাহ আন্দোলনের (হুথি, ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ) প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি স্থানীয় সূত্র।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে খবর মেহের নিউজ। নিহতের পরিবারের ঘনিষ্ঠ ওই সূত্র রুশ বার্তা সংস্থা স্পুটনিককে জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার দক্ষিণাঞ্চল হাদাহ এলাকায় এ হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান হাদাহ এলাকার একটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এতে প্রধানমন্ত্রী আল-রাহাভি, তার কয়েকজন সহযোগীসহ অন্তত চারজন নিহত হন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলেও জানানো হয়। আনসারুল্লাহ আন্দোলন গত বছরের ১০ আগস্ট আল-রাহাভিকে তাদের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। সূত্রটি ইঙ্গিত দিয়েছে, আনসারুল্লাহ শিগগিরই তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।
তবে ভিন্নমতও উঠে এসেছে। বৃহস্পতিবার রাতে আনসারুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা দাবি করেন, ইসরায়েলের বিমান হামলার উদ্দেশ্য ছিল ভিন্ন, এবং ইয়েমেনি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে-এমন তথ্য সঠিক নয়।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে। দেশটির সংবাদমাধ্যমগুলো দাবি করে, আনসারুল্লাহ-নেতৃত্বাধীন সেনাবাহিনীর একাধিক কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেনি কর্মকর্তা নসর আল-দীন আমের এই দাবি প্রত্যাখ্যান করেন। তার বক্তব্যে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানের মতো শীর্ষ কমান্ডাররা এ হামলার লক্ষ্য ছিলেন না।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com