ডিপিডি প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যক আসনে বিজয়ী হওয়ায় বিএনপি'র পক্ষ থেকে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।
সেই সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারি জুম্মা'র নামাজ শেষে রাজশাহীর দুর্গাপুর কেন্দ্রীয় মডেল মসজিদে গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর দুর্গাপুর পৌরসভার জনতার মেয়র খ্যাত দুর্গাপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জার্জিস হোসেন সোহেল, দুর্গাপুর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ, পৌরসভার ছাত্রদল নেতা মনিরুল ইসলাম সহ আরো অনেকে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com