আব্দুস সামাদ মুকুল, রাজশাহী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চারঘাট-বাঘা উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২৯ আগষ্ট) বিকাল ৪ ঘটিকার সময় জেলা বিএনপির আয়োজনে চারঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক জনাব আবু সাইদ চাঁদ।
চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান ও বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ'এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এস সালাউদ্দিন আহমেদ শামীম সরকার,
বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চারঘাট পৌর বিএনপির সভাপতি মুমিনুল হক, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তফি, চারঘাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু সালেক আদিল, চারঘাট কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, বাঘা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা, চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা সহ চারঘাট বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সাব্বির হোসেন মুকুট সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন, সংগঠনের সকল কার্যক্রম সফল করা সকল দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব। আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। চারঘাট বাঘার সকল নেতৃবৃন্দের প্রতি আমার উদার্থ আহবান সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রতিষ্ঠা বার্ষিকী সফল করবেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com