বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক
- আপডেট সময়ঃ ০৬:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি হতে ৬ জুয়ারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারীকে গ্রেফতার করা হয়। জানা যায় ৫ জানুয়ারী রাত ১১.৩০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিশারকান্দী উমারেরপাড় ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক(৬২), মলুহার ৯ নম্বর ওয়ার্ডের আঃ রহমান (৫৯), মেহেদী হাসান (৩৯), উমারের পাড় ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০),নজরুল ইসলাম (৪০), ছালাম হাওলাদার (৪৫)কে জুয়া খেলার সময় হাতে নাতে আটক করা হয়। ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিয়ানটি পরিচালনা করেন। জুয়ারী এনামুল ও তার ৫ সহযোগী জুয়াড়ি স্থানীয় দুর্বৃত্ত এবং তারা জাতীয় নির্বাচনের সময় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অভিযান চলাকালে জুয়া খেলার সরঞ্জামসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে ৬টি মোবাইল ফোন, নগদ ১০৫২৭ টাকা ও জুয়া পরিচালনার অন্যান্য সরঞ্জাম রয়েছে । আটককৃতদের বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। ৬২ই বেংগলের অধিনায়ক লে: কর্ণেল ফয়েজ আহমেদ তার বক্তব্যে উল্লেখ করেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”


















