শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন হাফেজ মাওলানা কাজী ফয়সাল আহাম্মেদ। তিনি বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী।
হাফেজ মাওলানা কাজী ফয়সাল আহাম্মেদ দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাজনাব ইউনিয়ন বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক ও বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করে আসছেন বলে জানা গেছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “বাজনাব ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চাই। দলীয়ভাবে বিএনপি থেকে মনোনয়ন পেলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে।”
এদিকে তার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও আলোচনা চলছে। বিএনপি থেকে মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান হাফেজ মাওলানা কাজী ফয়সাল আহাম্মেদ।
তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কার ভাগ্যে জুটবে, সেটিই এখন দেখার বিষয়। মনোনয়ন ও নির্বাচনী পরিস্থিতির ওপর নির্ভর করবে বাজনাব ইউনিয়নের রাজনৈতিক সমীকরণ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com