আব্দুস সামাদ মুকুল, বাঘাঃ
রাজশাহীর বাঘা থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে মুলতবি ওয়ারেন্টভুক্ত আসামি ১। মোসাঃ রিমা খাতুন (২৪), ২। মোঃ শফিকুল মালিথা (৪৯), এবং ৩। মোঃ সিয়াম হোসেন ওরফে সাব্বির (১৯)—কে গ্রেফতার করা হয়।
এছাড়া নিয়মিত মামলার অভিযুক্ত ৪। মোঃ সুজন মাল (৪৫), প্রতারণা ও অনৈতিক হ্যাকিংয়ের অভিযোগে অভিযুক্ত ৫। মোঃ শামীম আলী (৩০), এবং জিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ৬। মোঃ সাগর আহম্মেদ ওরফে জীবন (২০)-কেও পুলিশ আটক করে।
গ্রেফতারকৃত আসামিদের ১৮ অক্টোবর ২০২৫ তারিখে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান।
এ বিষয়ে ওসি আ. ফ. ম. আছাদুজ্জামান বলেন,আইন-শৃঙ্খলা রক্ষায় বাঘা থানা পুলিশ সবসময়ই সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই বাঘা এলাকা সম্পূর্ণ অপরাধমুক্ত হোক—এ লক্ষ্যেই প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
পুলিশের এই ধারাবাহিক অভিযানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com