প্রতিবেদক,বাঘা (রাজশাহী)
রাজশাহীর বাঘায় বাসাবাড়িতে তালা ভেঙ্গে চুরিকরে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হয়েছে চোর। পরে চোরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার আড়ানীর উত্তর সোনাদহ্ গ্রামে, আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বাসায়। জানাযায়, (মঙ্গলবার) ১২ আগস্ট দুপুরে
বাঘা উপজেলার আড়ানীর উত্তর সোনাদহ্ গ্রামে, আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বাসায় ২ জন ব্যক্তি প্রাচীর টপকে বাসার ভিতরে প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে নগদ ২৫,০০০ টাকা, আনুমানিক ৩ ভরি স্বর্ণ চুরে করেন। চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী টের পেলে তাদের আটক করেন, ২ জন চুরির সাথে জড়িত থাকলেও একজন কৌশলে পালিয়ে যায় কিন্তু বরকত আলী(৫৫) আরেক চোরকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ্দ করে গ্রামবাসী । চোরদের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদা মুক্তারপুর গ্রামে ।
বাঘা থানার অফিসার ইনচার্জ আ, ফ, ম আছাদুজ্জামান বলেন, চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঘা থানা পুলিশ।
চুরির সাথে জড়িত থাকা এক চোরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com