বিশেষ প্রতিবেদকঃ
রাজশাহীর বাঘায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিনিধি সম্মেলনে বাঘা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
সর্বসম্মতি ক্রমে মাওলানা কামরুজ্জামানকে সভাপতি, মুফতি আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলনা আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার (৩০-আগস্ট) বাঘা মাজার মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বাঘা উপজেলা ও বাঘা পৌর শাখার যৌথভাবে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে।
হাফেজ মাওলানা উমর ফারুক এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সংগঠনটির রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি, মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওলানা আব্দুল গফুর মিঞা। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা কমিটির সভাপতি মাওলানা শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতী আতীকুর রহমান, রাজশাহী মহানগর কমিটির সভাপতি মুফতী আজমল হুসাইন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com