আব্দুস সামাদ মুকুল, বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘায় বাড়ীর পাশে পার্কিং করে রাখা সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৫টি বসত বাড়ী পুড়ে ছাঁই হয়েগেছে। ১০সেপ্টেম্বর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও শুকনা খাবার বিতরন করেছেন। সেই সাথে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়,১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার আনুমানিক বেলা ২.১০ মিনিটে সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের তীব্রতা বেড়ে যায় আশেপাশের সকল ঘরবাড়িতে আগুন ধরে যায়।
আগুনের ব্যপকতা অনেক হওয়ায় স্থানীয়গন আপ্রাণ চেষ্টায় চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১ টি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মোঃ আসকান আলী (৫৮), মোঃ লকিম উদ্দিন (৫২), মোঃ হাসমত আলী (৪২) ও মোঃ আসাদুল ইসলাম (৩৮) সর্ব পিতা মৃত আমির হোসেন মিস্ত্রি'র বসত বাড়ির ৮ টি রুমের আসবাবপত্র, ১টি সিএনজি, ২ টি বাইসাইকেল, ২টি ফ্রিজসহ আনুষাঙ্গিক সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে নিরীহ মানুষগুলো সর্বশান্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাম্মী আক্তার বলেন,
অগ্নিকান্ডে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে কষ্ট পরিবারদের মাঝে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার বিতরন করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের আগামীকাল উপজেলা নির্বাহী অফিসে এসে ঢেউটিন নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে তাদের আর্থিক সহায়তা করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com