বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় পৃথক ভাবে সড়ক দূর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্টে দু’জন মানুষ নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এই দুটি ঘটনা ঘটেছে। এরমধ্যে একজন উপজেলা উপসহকারি পানি সম্পদ কর্মকর্তা ও আরেকজন গৃহীনি।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা উপ-সহকারি পানি সম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৬) অফিস থেকে চন্ডিপুরে মোটরসাইলে নিয়ে একজন খামারুরর গরুর চিকিৎসার জন্য যাচ্ছিলেন। তিনি বাঘা-ঈশ্বর্দী সড়কের বানিয়াপাড়ার সেফা মেডিকেল সেন্টারের সামনে পোঁছলে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কায় দেয়। এ ঘটনায় আব্দুর রশিদ রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহন হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক সাজিয়া খান তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। এরপর রামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।
এ বিষয়ে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম বলেন, অফিসকে অবগত করে দুপুরে একটি গরুর চিকিৎসা করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। খবরটি শুনে আমরা অত্যান্ত মর্মাহত।
অপর দিকে গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের কাউসার আলীর স্ত্রী অনুপারভীন বেগম (৩৩) বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন। নিজ বাড়িতে অটোভ্যানের বিদ্যুতের সুইচ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর সে মারা যান।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক বলেন, দুটি ঘটনায় অবগত হয়েছি। দুর্ঘটনার বিষয়ে কোন অভিযোগ আসেনি। তবে স্থানীয় লোকজন মাইক্রোটি আটক করতে সক্ষম হলেও ডাইভার পলাতক রয়েছে। বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের ঘটনায় একটি অপমৃত্যু নথিভুক্ত করা হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT