আব্দুস সামাদ মুকুল, বাঘাঃ
রাজশাহীর বাঘায় গুড় তৈরী কারখানায় আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ভেজাল গুড় তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে দুইটি কারখানার মালিক কে এই জরিমানা করা হয়।
জানা গেছে, কারখানার মালিককরা দীর্ঘদিন থেকে চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরী করছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) ফজলে এলাহি ও সহকারী পরিচালক বিপুল বিশ্বাস অভিযান পরিচালনা করেন।
এ সময় আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের পাঞ্জা হোসেনের ১০ হাজার এবং গোচর গ্রামের জনাব আলীর ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) ফজলে এলাহি বিষয়টি নিশ্চিত করে বলেন, গুড়ের কারখানার মালিকরা অপরিস্কার ও বিষাক্ত রাসায়নিব দ্রব্য ব্যবহার করে গুড় তৈরী করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথকভাবে জরিমানা করা হয়েছে। এছাড়া চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনস্মুখে ধ্বংশ করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com