আব্দুস সামাদ মুকুল বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা থানা পুলিশের নিয়মিত অভিযানে হ্যাকিং ও প্রতারণা এবং সিআর মামলায় বাঘা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৬ সেপ্টেম্বর) রাতে বাঘা থানা পুলিশের চৌকস একটি টিম পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃতরা হলেন, ওয়ারেন্টভুক্ত পলাতক হ্যাকিং ও প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ০১। মোঃ মিনারুল ইসলাম (২২), পিতা-মো: জাবেদ আলী, ০২। মো: মিজানুর রহমান পলাশ (২৮), পিতা-মো: মামুন আল হক, ০৩। মো: আনারুল ইসলাম (৩৮), পিতা-মো: রুহুল আমিন, সর্বসাং-হাবাসপুর, ০৪। মো: পিয়াস ইসলাম (২০), পিতা-মো: তেতুল উদ্দিন, সাং-উত্তর মিলিক বাঘা ও ০৫। মো: আলামিন ওরফে আল আমিন (২২), পিতা-মো: মজিবর রহমান, সাং-মুর্শীদপুর এবং জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ০৬। মো: লালন ওরফে আনারুল ইসলাম (৩৪), পিতা-মৃত-আলীম ওরফে আলী মন্ডল, সাং-কিশোরপুর, বিলপাড়া, সিআর ওয়ারেন্টভূক্ত আসামী ৭। মো: রাজীব গাজী (২৪), পিতা-মৃত- আ: কাশেম গাজী, সাং-ঝিনা এবং নিয়মিত মামলার অভিযুক্ত ০৮। মো: বিদ্যুত প্রামানিক ওরফে গাদি (৪৫), পিতা-আহম্মদ প্রামানিক, সাং-কেশবপুর, সর্বথানা-বাঘা, জেলা-রাজশাহী গণকে আটক করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ সোপর্দ করা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com