আব্দুস সামাদ মুকুল, রাজশাহীঃ
রাজশাহীর বাঘায় বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কর্তৃক দীক্ষাদান অনুষ্ঠান পরিচালিত হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাঘা উপজেলার মনিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন কর্তৃক দীক্ষাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেবাদানকারী দল হলদে পাখি কর্তৃক আয়োজিত দীক্ষাদান অনুষ্ঠানে
মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েসন বাঘা উপজেলা শাখার উপদেষ্টা শাম্মি আক্তার।
এছাড়াও দীক্ষাদান অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি,
উপজেলা শিক্ষা অফিসার মীর মো. মামূনুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবাদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হলদে পাখি দলের কার্যক্রম শুরু হয়। প্রথমে মাঠে তাদের দীক্ষা প্রদান এবং পরবর্তীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হলদে পাখির দল হলো প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কার্যাবলীর একটি অংশ। যারা স্বেচ্ছায় সেবা দান করার মাধ্যমে সুশৃঙ্খল ও নিয়মানুবর্তিতার মাধ্যমে ভবিষ্যৎ জীবনে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com