ডিপিডি প্রতিবেদক, বাঘা, রাজশাহীঃ
রাজশাহী জেলার বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বন্যা দুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা জামায়াত।
১৯ আগষ্ট মঙ্গলবার বাঘায় বন্যা দুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী-৬ (বাঘা চারঘাট) এর সাংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক নাজমুল হক।
শুকনা খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বাঘা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা জিন্নাত আলী, উপজেলা জামায়াতে আমির আব্দুল্লাহ আল মামুন নুহু, উপজেলা সেক্রেটারি জনাব ইউনুস আলী, চকরাজাপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল জব্বার, বাঘা উত্তর শিবির সভাপতি তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
চকরাজাপুর ইউনিয়নের পদ্মার চরে দুইশত ব্যক্তির পানি বন্দী অবস্থায় শুকনা খাবার, জনপ্রতি মুড়ি, চিড়া এবং চাউল বিতরণ করেন বাঘা উপজেলা জামায়াত।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com