বাঘা প্রতিনিধি:
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ।
সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের দপ্তরে বিএনপির নেতৃবৃন্দ সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলকালে আবু সাইদ চাঁদের সাথে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, আলেম সমাজের প্রতিনিধি আশরাফুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি স্বপন শাহ, ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধি ও মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নেয়াজ উদ্দিন প্রমুখ।
মনোনয়ন দাখিল শেষে আবু সাইদ চাঁদ বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সকলে প্রত্যাশা। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন-সংগ্রাম করেছে যার প্রতিফলন হবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী আবু সাইদ চাঁদ ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com