বাঘায় জনতার কাতারে ইফতার করলেন এমপি আবু সাঈদ চাঁদ
- আপডেট সময়ঃ ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল,বাঘা :
রাজশাহীর চারঘাট-বাঘা থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ মঞ্চে না বসে জনতার কাতারে ইফতার করেছেন। এ ঘটনায় তিনি এলাকায় একদিকে যেমন আলোচিত হয়েছেন, অন্য দিকে হয়েছেন ব্যাপক প্রশংশিত। শনিবার (২৮ ফেব্রুয়ারী) বাঘা উপজেলা বিএনপি এবং বাঘা ও আড়ানী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনি।
বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলুর সভাপতিত্বে আয়োজিত সভায় আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপি নির্বাচন পূর্ব ইশতেহারে যেসব কথা দিয়ে ছিলেন তার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপিতে নতুন করে কোন গডফাদারের জন্ম হবেনা। আমি তার সাথে একমত। আমি যতদিন সংসদ সদস্য আছি, চারঘাট-বাঘায় কোন সন্ত্রাসী থাকবে না। থাকবে না মাদকের কোন কারবার। তিনি মহান সৃষ্টি কর্তার কাছে সবাইকে সাথে নিয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করার ফরিয়াদ জানান।
তিনি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আমি কড়া নির্দেশ দিয়ে গেলাম কোন মাদককারবারী এবং নেশা খোরের জায়গা আমার নির্বাচনী এলাকায় থাকবে না। সে যেই হোক না কেন, আপনারা তাকে আইনের আওতায় এনে সাজা দিবেন। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সেই আশা আমি পুরন করে মরতে চাই। আপনারা আজকের পবিত্র ইফতার মাহফিল থেকে আমার জন্য দোয়া করবেন।
এদিকে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বিশেষ অতিথিদের সাথে মঞ্চে না বসে সাধারণ জনতার সাথে মাটিতে বসে ইফতার করায় তিনি এলাকায় ব্যাপক আলোচিত হয়েছেন। তাঁর এরুপ ঘটনায় একদিকে যেমন তিনি প্রশংশিত হয়েছেন, অন্য দিকে তাকে নিয়ে আলোচনা শরু হয়েছে বাঘার সর্বস্থরের জনসাধারনের মধ্যে। লোকজন বলছেন, এতদিন শুনে এসছি, তিনি দীর্ঘ সময় কারাগারে থাকা একজন ত্যাগী নেতা। আজকে তার প্রমাণ নিজ চোখে দেখতে পেলাম।
বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক ও বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল এবং বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু ।
উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মেদ বিল্টু, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শামসুজোহা, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপির আহবায়ক কমিপির সদস্য মুকলেছুর রহমান মুকুল ,সুরুজ জামান, রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক শামিম সরকার, উপজেলা যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ রুমি এবং নারী নেত্রী শাপলা খাতুন-সহ প্রায় ১০ হাজার নারী-পুরুষ। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।









