ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর বাঘায় অর্থ আত্মসাৎ ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- অর্থ আত্মসাৎ মামলার আসামি রানা আহমেদ (২৯), মাদক মামলার আসামি তরিকুল ইসলাম (৫২), সীমা বেগম (৩৭), শিহাব আলী (২০), রানু বেগম (৫৫), হোসেন আলী (৪০), ওয়ারেন্টভুক্ত আসামি হাবিবুর রহমান (৩৫)।
এ বিষয়ে বাঘা থানার ওসি আ,ফ,ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে এবং অন্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com