বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার চাঁন্দেরআড়া হিন্দুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অসহায় বিধবা সাবিত্রী বালার ঘরবাড়ি ও শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় টিনশেড ঘর, ঘরের ভেতরের মালামাল এবং একটি বড় গাভী ও একটি মাঝারি আকারের গরু। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। যদিও বিষয়টি নিশ্চিত করতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাবিত্রী বালা। তার বসতঘর এবং গবাদিপশুই ছিল জীবিকার একমাত্র অবলম্বন। সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত সরকারি সহায়তার দাবি জানানো হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com