০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাগমারায় টাকা চুরির চেষ্টা: হাতেনাতে আটক, মামলা শেষে চোরকে আদালতে প্রেরণ

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০২:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ৭০০ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন একটি মোবাইল টেলিকম দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে শফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি হাতেনাতে আটক হয়েছেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক শফিকুল ইসলাম নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাঁচপুর উজানপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোবাইল টেলিকম ব্যবসায়ী আব্দুল গাফফার যোহরের নামাজ আদায়ের জন্য পাশের ভবানীগঞ্জ বড় মসজিদে যান। এ সুযোগে আগে থেকেই ওঁত পেতে থাকা শফিকুল দোকানের শাটার খুলে ক্যাশবাক্স থেকে টাকা নেওয়ার চেষ্টা করে।

এসময় পাশেই অবস্থানরত একটি কোম্পানির প্রতিনিধি বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে এবং ব্যবসায়ী আব্দুল গাফফারের সহযোগিতায় তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এ ঘটনায় বুধবার রাতেই আটক শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। পাশাপাশি তিনি লিচুর বাগান ক্রয়-বিক্রয়ের ব্যবসাও করেন। লিচুর বাগানের ওষুধ কেনার অজুহাতে তিনি ভবানীগঞ্জে এসেছিলেন বলেও জানিয়েছেন।

তবে তার বিরুদ্ধে পূর্বে আত্রাই বা অন্য কোথাও কোনো মামলার তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, দোকানের শাটার খুলে টাকা চুরির চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় টাকা চুরির চেষ্টা: হাতেনাতে আটক, মামলা শেষে চোরকে আদালতে প্রেরণ

আপডেট সময়ঃ ০২:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬