বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার হাটমাধনগর আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও নবীনদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠান চত্বরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ছিল আবেগ, ভালোবাসা ও নতুন প্রত্যাশার এক অনন্য মেলবন্ধন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়, যাতে তারা আগামী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজেদের ও প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারে। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, তাদের শিক্ষাজীবনের সুন্দর সূচনার প্রত্যাশায়।
বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের মনোযোগ সহকারে পড়াশোনা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষা ও আদর্শ তাদের জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুস সামাদ। মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাশেম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু সাঈদ মোঃ আব্দুর রশিদ।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অতিথি বৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা।
প্রতিষ্ঠানটি ১৯৯৮ সাল থেকে আলিম স্তরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসলেও এখন পর্যন্ত এমপিওভুক্ত না হওয়ায় মানবতার জীবন যাপন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীবৃন্দ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com