বাগমারা প্রতিনিধি:
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার নরদাশ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও তাদের সুখ-দুঃখের কথা শুনেছেন। এ সময় তিনি এলাকার চলমান উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি মানুষের নানা সমস্যা সমাধানে গুরুত্বারোপ করেন।
নরদাশ ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নিয়ে এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেই এলাকার উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন তিনি এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এ সময় তিনি নরদাশ ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বার্তা জনগণের সামনে তুলে ধরেন। মানুষের চাহিদা ও এলাকার অগ্রাধিকারের ভিত্তিতে আগামী দিনে উন্নয়নের ধারা আরও এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।
সফরকালে বাঁধেরহাট এলাকায় পথসভা শেষে তিনি ভেদুর মোড়, মাদিলা মোড়, নরদাশ বাজার, ঢাকের মোড় এবং হাট মাধনগর বাজারে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন। প্রতিটি স্থানে সাধারণ মানুষ তাদের এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
জনগণের কথা মনোযোগ দিয়ে শোনার পর এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। মানুষের সমস্যা সমাধান এবং বাগমারার প্রতিটি এলাকার উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সরকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, নরদাশ ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মমতাজ আলী, সাধারণ সম্পাদক আল মামুন, বায়তুল মাল সম্পাদক আনিসুর রহমান, দ্বীপপুর ইউনিয়ন জামায়াতের আমীর হারুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনায় এমপির এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নরদাশ ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com