বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রবিবার সন্ধ্যায় উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের নিজ বাসায়
মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর।
নুরুল হুদা মোহনগঞ্জ ডিগ্রী কলেজে ইসলামের ইতিহাস বিষয়ে প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি পান। এরপর ভাইস প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি।
পরবর্তীতে মোহনগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ তরফদার অবসরে গেলে সেই থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন নুরুল হুদা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল হুদার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com