বাগমারা প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম পলাশ।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০৩ জন ভোটারের মধ্যে ৯৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৪৩ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক পদে সজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সদস্য পদে ৭৫ ভোট পেয়ে নইমুদ্দিন, ৫৯ ভোট পেয়ে আব্দুর রাজ্জাক, ৫৬ ভোট পেয়ে রেজাউল করিম, ৫৫ ভোট পেয়ে হাফিজুর রহমান, ৫২ ভোট পেয়ে সাইফুল ইসলাম এবং ৫০ ভোট পেয়ে মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র দলিল লেখক প্রভাষ চন্দ্র সরকার। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com