বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডু (৭২) পরলোকগমন করেছেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় ভবানীগঞ্জ মহাশ্মশান প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। পরে ভবানীগঞ্জ মহাশ্মশানে তাঁর সমাহিত করা হয়।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, প্রদীপ কুমার সিংহ, আব্দুল খালেকসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শামীম রেজা
বাগমারা, রাজশাহী
০১৭৩৭০৩৭৮৯৬
তাং ২০-১০-২৬ ইং
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com