বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসব-২০২৬ উপলক্ষে চলছে নানা প্রস্তুতি। আগামী ডিসেম্বর মাসে এ উৎসবকে ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের মিলনমেলায় পরিণত হবে প্রতিষ্ঠান প্রাঙ্গণ।
‘কৈশোরের ঐ স্মৃতির টানে, এসো মিলি—বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে’ স্লোগান সামনে রেখে শতবর্ষ পূর্তি উৎসবের আয়োজন করা হচ্ছে। দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব ও শিক্ষাজীবনের নানা গল্প ভাগাভাগি করে নিতে এ আয়োজন ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শতবর্ষ পূর্তি উৎসবে অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। ফলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা নিজেদের সুবিধা অনুযায়ী নিবন্ধন করতে পারবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবটি স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। শতবর্ষের ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com