বাগমারায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলার তালঘরিয়া গ্রামের একবর আলী সরদারের ছেলে রাবিক সরদার (৩৫), রামরামা গ্রামের আলতাব হোসেনের স্ত্রী সাথী খাতুন (২৫), একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে সারিক (২৩), নামকান গ্রামের মৃত বুদাই প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন এবং দেওপাড়া গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে শ্রী রবীন্দ্রনাথ প্রামাণিক।
পুলিশের তথ্য অনুযায়ী, মোঃ রাবিক সরদারকে নিয়মিত মামলায় এবং সাথী খাতুন ও সারিককে পৃথক নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে আমজাদ হোসেন ও শ্রী রবীন্দ্রনাথ প্রামাণিককে আদালতের পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com