বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দিবাগত রাতে থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধারসহ একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত পৃথক তিনটি মামলায় ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে, ২০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্য একটি অভিযানে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত জিআর মামলায় ৩ জন, এবং অন্য জিআর মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রিকল মূলে আরও ৪টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদকসহ অন্যান্য মামলায় গ্রেফতারকৃতদের রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com