বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দুধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোয়ালকান্দি রাজবাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মহুরি।
মামুনুর রশিদ মহুরির উদ্যোগে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোয়ালকান্দি শাখার আয়োজনে সভায় অতিথি থেকে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রফউ হিটলার, বিএনপি নেতা মোজাম্মেল হক, মোজাহার আলী, আলাউদ্দিন আলা, আবেদ আলী, শাহীন, শুকুর আলী, সুরাত আলী, গোয়ালকান্দি ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, ছাত্রদল সভাপতি শাহীন রেজা স্বেচ্ছাসেবক দল বাগমারা উপজেলা সদস্য মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু সাঈদ, কৃষক দল সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি জুয়েল রানা, ছাত্রদল নেতা গোলাম হোসেন, মিজানুর রহমান প্রমুখ। ধর্মীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অতুল চন্দ্র, সুভাষ চন্দ্র,নরেন্দ্র নাথ, মহাদেব চন্দ্র প্রামাণিক,উত্তম কুমার প্রমুখ। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্যে অনুষ্ঠানের অতিথিরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা ধর্মীয় সম্প্রতি বজায় ও অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com