০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বাগমারায় দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশ সফল করতে প্রচারণা ও লিফলেট বিতরণ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফল করতে গত কয়েকদিন ধরেই পুরো বাগমারা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগ, লিফলেট বিতরণ, মাইকিং ও পথসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে সমাবেশে অংশ নিতে সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছেন।

এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদার। এছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দায়িত্বশীলরা জানান, বাগমারার সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছেন। বিশাল এই সমাবেশের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থনের শক্ত বার্তা দেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতসহ সার্বিক আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করতে প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখা হয়েছে বলেও জানান আয়োজকরা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশ সফল করতে প্রচারণা ও লিফলেট বিতরণ

আপডেট সময়ঃ ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬